সিলেট গ্যাস ফিল্ডে ফুটবল খেলায় শেখ কামাল দল চ্যাম্পিয়ন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২ সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয়ে কর্মচারী ব্যাচ ২০২০ এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০২২ ইংরেজি নববর্ষ উপলক্ষে সিলেট গ্যাস ফিল্ড এর প্রধান কার্যালয় মাঠে শনিবার বেলা ৩টায় আয়োজিত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তোলে দেন জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সহসভাপতি সিলেট গ্যাস ফিল্ড কর্মচারীলীগ (সিবিএ) সভাপতি মোঃ হারুন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন খালেদ আহমদ,কম্পিউটার অপারেটর টিএস শাখা, সহকারী মাহফুজ ও ইব্রাহিম। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শেখ কামাল দলের ক্যাপ্টেন মোঃ জাহিদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল আহমেদ সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা শাখা, কর্মচারীলীগের কল্যাণ সম্পাদক বশির আহমদ, সিবিএ নেতা শহিদুল ইসলাম শহিদ। উক্ত খেলায় ট্রাইবেকারের মাধ্যমে শেখ রাসেল ফুটবল দলকে পরাজিত করে শেখ কামাল ফুটবল দল চ্যাম্পিয়ন হয়। SHARES খেলাধুলা বিষয়: