মেসি করোনা-আক্রান্ত, আরও তিন ফুটবলারের রিপোর্ট পজিটিভ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২ সিলকো সংবাদ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিয়োনেল মেসি।পিএসজি দলের আরও তিন ফুটবলার করোনা আক্রান্ত। পিএসজি-র তরফে জানানো হয়েছে তাঁরা হলেন বেরনাট, সার্জিয়ো রিকো এবং নাথান বিটুমাজালা। সোমবার ফরাসি কাপে পিএসজি-র খেলা রয়েছে। চার ফুটবলার ছাড়াও পিএসজি দলের আরও এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর নাম এখনও অবধি জানানো হয়নি। শনিবার রাতেই তাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সেই সময় পিএসজি-র তরফে কারও নাম বলা হয়নি। রবিবার জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। এই মরসুমেই ছোটবেলার ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যোগ দেন মেসি। সোমবার পিএসজি-র খেলা রয়েছে ফরাসি কাপে। তৃতীয় ডিভিশনের দল ভানেসের বিরুদ্ধে খেলার কথা তাদের। সেই ম্যাচ হবে কি না তা এখনও জানা যায়নি। SHARES খেলাধুলা বিষয়: