দোয়ারাবাজারে এসিল্যান্ড মোঃ ফয়সাল আহমদের অন্যান্য দৃষ্টান্ত Desk Desk News প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলায় অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ট মোঃ ফয়সাল আহমদ। দোয়ারাবাজার উপজেলায় তিনি যোগদানের পর থেকে বদলে গেছে উপজেলার ভূমি অফিসের কার্যক্রম ও সেবার মান। নিজের মত করে সাজিয়েছে ভূমি অফিসের সকল সেক্টর। ফলে ভূমি অফিসে এখন জনদূর্ভোগ ও ভোগান্তি নেই বললেই চলে। এলাকায় জনবান্ধব ও সেবাবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত এসিল্যান্ড ফয়সাল আহমদ “মানবতার সেবক হয়ে প্রতিনিয়ত অগণিত মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। ভূমি অফিসে হয়রানি ও ভোগান্তি বন্ধ করে জনকল্যাণে কাজ করার পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার স্থাপন করে উপজেলার মুক্তিযুদ্ধাদের মন কেড়ে নিয়েছেন। এছাড়াও, চালু করা হয়েছে ইউনিয়ন ভিত্তিক মোবাইল ভূমি সেবা স্কুল। ভূমি সেবা স্কুলে উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে অনলাইনে হোল্ডিং এন্ট্রি ও রেজিষ্ট্রেশন করা হচ্ছে। যাতে করে গ্রাহক পরবর্তী বছর থেকে নিজের মোবাইল থেকেই ভূমি উন্নয়ন কর দেওয়া সহ এই সেবা নিতে পারেন। মুক্তিযুদ্ধা কর্ণার স্থাপন নিয়ে উপজেলার নরসিংপুর ইউপি মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল হক বলেন, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে মুক্তিযোদ্ধা কর্ণার স্থাপনের ভূমিকা অপরিসীম। এর মাধ্যমে যদি নতুন প্রজন্মের ছেলে মেয়েরা মুক্তিযুদ্ধের সঠিক ইতহাস জানতে পারে’ তাহলেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নারের উদ্দেশ্য সফল হবে। এসিল্যান্ট ফয়সাল আহমদ যোগদানের পর থেকে আমাদের ভূমি অফিসের সেবার পরিবর্তন ও উন্নত হয়েছে। দোয়ারাবাজার উপজেলার মুক্তিযুদ্ধাদের পক্ষ থেকে উনাকে অভিনন্দন জানাই। বাংলাবাজার এলাকার কৃষক নুর মোহাম্মদ বলেন,উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল ভূমি সেবা স্কুল চালু করায় ঘরে বসে সহজেই ভূমি সক্রান্ত সেবা নেওয়া যাবে। যার কারনে আগের মতো আর হয়রানির শিকার হতে হবেনা। এরকম সেবা যেনো অব্যাহত থাকে এটাই প্রত্যাশা তাদের। এদিকে উপজেলার বিভিন্ন এলাকার একাধিক সেবাগ্রহীতা জানান, এসিল্যান্ট ফয়সাল আহমদ এর মত সৎ সাহসী ও পরিশ্রমী কর্মকতা দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসে থাকায় এখন দূর্নীতি নেই বললেই চলে। ভূমি অফিস এখন দালাল শূণ্য হয়েছে। তিনি সকলকে তার সাথে দেখা করার সুযোগ দেন। সকলের কথা মন দিয়ে শুনেন,সমাধান ও পরামর্শ দেন। উপজেলার মানুষ এতে করে কাক্ষিত সেবা পাচ্ছে। তিনি সাহসিকতার সাথে ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করে আমাদের এলাকায় আবাদি কৃষি জমি খনন করে পুকুর খনন কাজ বন্ধ, অবৈধ দখলদার উচ্ছেদ, অবৈধ বালুর ড্রেজার জব্দ, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধ ,বাল্য বিবাহ রোধ করে দোয়ারাবাজার উপজেলার উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ বিষয়ে এসিল্যান্ড ফয়সাল আহমদ বলেন, “একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমার সর্বপ্রথম দায়িত্ব সরকারি বিধি মেনে জনগনকে দ্রুত মানসম্মত সেবা প্রদান। উপজেলা ভূমি অফিসে যেহেতু অধিকাংশই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী সেবা গ্রহন করতে আসে, তারা অনেক ক্ষেত্রেই অসহায়-গরীব, ভূমির বিভিন্ন বিষয়ে অজ্ঞ। তাদের জন্য হয়রানি- ভোগান্তি-দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে পারলে সরাসরি মানুষের সেবা করা যায়। আর মানবসেবার চেয়ে বড় কিছু হতে পারে না। এ কাজের চ্যালেঞ্জ অনেক, তবে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার স্থাপন করা হয়েছে এবং কৃষকরা যাতে সহজেই ভূমিসক্রান্ত সেবা ভোগ করতে পারেন, সেই লক্ষে চালু করা হয়েছে ইউনিয়ন ভিত্তিক মোবাইল ভূমি সেবা স্কুল। তিনি আরো বলেন, উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি শিশু পার্ক ও স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। দ্রুত বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। SHARES প্রচ্ছদ বিষয়: