গণহত্যা দিবসে দোয়ারাবাজার সমিতির আলোচনা ও দোয়া মাহফিল

Sahin Sahin

Ahmed

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২২

সিলেটে সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির কর্তৃক একাত্তরের ২৫শে মার্চ ভয়াল কালো রাত্রিতে নিহত সকল শহীদদের স্মরণে স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ শে মার্চ) দুপুরে সিলেট অ্যাডভেন্জার ওয়ার্ল্ড পার্কে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি সভাপতি ও দি এইডের হাই স্কুলের প্রধান শিক্ষক মো: শমশের আলীর সভাপতিত্বে ও এড. ছায়াদ আহমদ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দোয়ারা বাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরপ্রতীক অধ্যাপক মো: ইদ্রিস আলী।

শহীদ স্মরণে বক্তব্য রাখেন, দোয়ারা বাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, শাহপরান সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: ফরহাদ হোসেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ।

আরো উপস্তিত ছিলেন, অধ্যাক্ষ আবু ইউসুফ, আতিকুর রহমান, মো. আব্দুল বাসিত, ছায়াদ মিয়া, ইউসুফ মিয়া, মনির হোসেন, নুরুল হক, প্রফেসর আলমগীর হোসেন, আব্দুল হাকিম, দেওয়ান আশিদ রাজা চৌধুরী সহ প্রমূখ। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়।