সিলেটে দুপক্ষের সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত Desk Desk News প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২ সিলেট এয়ারপোর্ট থানার ৩নং খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. নিজাম উদ্দিন, পিতা মৃত বশির উদ্দিন, গ্রাম ঘোড়ামারা। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক বলে জানা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানায় এসএমপি। এঘটনায় নিহতের বড়ভাই পল্লী চিকিৎসক ডা.আকরাম উদ্দিনসহ তার পক্ষের অন্তত ৪জনের গুরুতর অবস্থা রয়েছে। এরা হলেন আকরাম উদ্দিন, তার ছেলে ফয়সাল আহমেদ, আকরাম উদ্দিনের বোনজামাই ছগন আলী ও তার ছোটভাই সেলিম উদ্দিন। এসময় ঘটনাস্থল পরিদর্শনকালে বার্তা বাজারকে এসএমপি’র উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, এ ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি,কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। নিহতের পরিবার আইনী পদক্ষেপ নিলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।আইনের মাধ্যমই আদালতে এর বিচার হবে। ঘটনাস্থলে বার্তা বাজারের নিজস্ব প্রতিবেদক গেলে স্থানীয়রা জানান, দু’পক্ষের মধ্যে জায়গায় জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে,সম্প্রতি দেশী অস্ত্র শস্ত্রে দু’পক্ষ অন্তত চারবার মুখোমুখি অবস্থান করেছেন বলেও জানায় স্থানীয়রা। ঘটনাস্থলে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)খান মুহাম্মদ মাইনুল জাকিরকে উপস্থিত দেখতে পেয়ে ঘটনাটি নিয়ে এসময় তাকে নানা প্রশ্ন করা হয়।এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সাধারণত সব এলাকায়ই তো জায়গায় জমি নিয়ে এরকম ছোটখাটো ঘটনা ঘটে কিন্তু আজকের ঘটনা সম্পর্কে আগ থেকে আমার জানা ছিলোনা,কালাগুল ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল আজিজ ফোন করে এ ঘটনা জানালে আমি ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ছুটে আসি।এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের তিনটি পিকআপসহ ফোর্স মোতায়েন থাকতে দেখা গেছে। জানা যায়, আজ শনিবার (৯ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার সময় সাহেবের বাজারের সাতগাছি নামক স্হানে ফসলি জমির ধানকাটা নিয়ে পূর্ব বিরোধের জেরধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অপরপক্ষে উপুর্যুপরি আঘাতে মৃত্যুর মুখে ঢলে পড়েন ডা.নিজাম উদ্দিন। এসময় মৃত সোনাহর আলী গংদের আহতদের তথ্য জানা যায়নি। এঘটনায় অনানুষ্ঠানিকভাবে চারজনকে (০৪) গ্রেফতারের সংবাদ পাওয়া গেছে। সূত্র:বার্তা বাজার SHARES অপরাধ বিষয়: