কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর তারেক রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্ত ব্যক্তির নাম মো. তারেক রহমান (২৪)। সে ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আবুল হাসেমের ছেলে। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম। গত শুক্রবার (২৫শে মার্চ) সন্ধ্যায় উপজেলার গাংচিল বাজার থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নারী গত বছরের ২০শে মে কোম্পানীগঞ্জ থানায় তার দেবর তারেককে আসামি করে মামলা করেন। এরপর থেকেই সে পলাতক। গ্রেপ্তার এড়াতে সে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। গত বুধবার ২৩শে মার্চ মামলাটি নোয়াখালী জেলা পুলিশের গোয়ন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হলে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে দ্রুত গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের পর আসামি নিজের দোষ স্বীকার করে স্বেচ্ছায় আদালতে ১৬৪ ধারায় শনিবার সন্ধ্যায় জবানবন্দি দেন। তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠোনো হয়েছে।’ Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: