গোয়াইনঘাটে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Desk Desk

News

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২

সিলেটের গোয়াইনঘাটে মুক্তার হোসেন নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যাক্তি উপজেলার ভিতরগুল গ্রামের কুটু মিয়ার ছেলে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার সাকেরপেকেরখাল গ্রামের খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সাকেরপেকেরখাল গ্রামের খালে স্থানীয়রা মুক্তারের গলাকাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার ও প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল ইসলাম যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে পুলিশের বিশেষ টিম হত্যারকান্ডের রহস্য উদ্ধারে কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ জানা গেলেই প্রকৃত দোষীদের খুঁজে বের করা ও আইনের আওতায় আনা সহজ হবে।