কোম্পানীগঞ্জে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার Desk Desk News প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার। গ্রেফতারকৃত আসামী উপজেলার চাটিবহর গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র আমীর আলী (৫২)। কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক আলা উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (১২ মে) রাত ১০ টার সময় আসামীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ সালের ৩/৪ ধারায় সিলেটের কতোয়ালী ও বিশ্বনাথ থানায় দুইটি মামলা চলমান। দায়েরকৃত দুইটি মামলায় ওয়ারেন্টভূক্ত দীর্ঘদিন ধরে এ পলাতক ছিল। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী। SHARES প্রচ্ছদ বিষয়: