প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: উত্তাল গোয়াইনঘাট আ’লীগ ও যুবলীগ

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২২

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশহিসেবে শনিবার দুপুর ১২টায় গোয়াইনঘাট আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি গোয়াইনঘাট উপজেলা প্রশাসন কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সামাবেশে লিপ্ত হয়।

বক্তব্য রাখছেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরল হাসান।

বক্তব্য রাখছেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরল হাসান

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিনের সঞ্চালনায় এবং আহ্বায়ক ফারুক আহমদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের অন্যতম সদস্য নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবু সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগের সদস্য, গোলাম কিবরিয়া রাসেল, সুবাস দাস, রেজাউল করিম রাজ্জাক।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: উত্তাল গোয়াইনঘাট আ'লীগ ও যুবলীগ

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য সালেহ আহমদ, মুজিবুর রহমান, শামীম আহমদ, জিয়াউল ইসলাম চৌধুরী, সোহান দে, রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল হোসেন, যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ, ফতেপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাশিদ আলীসহ বিপুল সংখ্যাক নেতাকর্মী।