বিয়ের ৩ দিন পর বরের গলায় ফাস,হত্যা নাকি আত্মহত্যা?

Desk Desk

News

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

বিয়ের ৩ দিন পর বরের গলায় ফাস,হত্যা নাকি আত্মহত্যা?

বিয়ের ৩ দিন পর বরের গলায় ফাস,হত্যা নাকি আত্মহত্যা?

ষ্টাফ রিপোর্টারঃ-সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের বাবুলনগর গ্রামের রহিম আলীর ছেলে এখলাস মিয়ার (২৮) বিয়ের ৩ দিন পরে ঝুলন্ত লাশ পাওয়া গেছে। রবিবার (০১ মার্চ) ভোর ৬ টার সময় বসত-ঘরের নিকটে আমগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া গেছে।পারিবারিক ভাবে জানা যায় গত শুক্রবারে বিয়ে করলেও এখন পর্যন্ত নব বিবাহীত স্ত্রীর সাথে বাসর করা সম্ভব হয়নি।হয়তো স্ত্রীর সাথে মনোমালিন্যের কারনে আত্মহত্যা করতে পারে বলে জানান এলাকাবাসী।অনেকে বলছে মেয়ের অন্য কোথায় প্রেমের সম্পর্ক থাকায় এই আত্মহত্যার কারন হতে পারে। তবে পোষ্টমর্টেম রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না এটা হত্যা নাকি আত্মহত্যা।এই নিয়ে এলাকাবাসীর মধ্যে দ্রমজাল শুরু হয়েছে।

বিয়ের ৩ দিন পর বরের গলায় ফাস,হত্যা নাকি আত্মহত্যা?

নিহতের খবর পাওয়ার সাথে সাথে কোম্পানীগঞ্জ থানার এস আই ইসমাইল হোসেন লাশের সুরুতহাল করার জন্যে ঘটনাস্থলে ছুটে যান।শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের সুরুত হাল শেষে পোষ্টমর্টেমের জন্যে সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।