দোয়ারাবাজারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি:- মোঃ আলা উদ্দিন স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু’ নেতৃত্বে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি শোক র্যালী সুরমা নদীর পার ঘেঁষে উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তার কামরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রূহের মাগফেরাত কামনা করেন। বঙ্গবন্ধু আপদমস্তক একজন বাঙালী ছিলেন, বাঙালী জাতির মুক্তির ত্রাতা হিসেবে তিনি বাংলার মাটিতে জন্মেছিলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন ও মুক্তি ছাড়া তাঁর অন্য কোন ভাবনা ছিলোনা। এছাড়াও ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি, মঙ্গল কামনা করে কোরআন খতম এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, কৃষি অফিসার মো. মহসিন হোসেন, সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভুইয়া, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) মো. শাহীনুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেলিম হায়দার, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন। বিকালে দোয়ারাবাজার উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে সাবরেজিস্টার মো.ফখরুল ইসলাম স্থানীয় দোহালিয়া হাফিজিয়া মাদ্রাসার ৫ জন কুরআনে হাফিজ দিয়ে কুরআন খতম ও আলোচনা সভা দোয়া ও মিলাদ পড়ান। এসময় উপস্থিত ছিলেন, সাবরেজিস্টার মো. ফখরুল ইসলাম, দলিল লিখক সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আজিজুল হক, সহকারী ছবি চৌধুরীর, একলাছুর রহমান, নকল নবীশ হরিধন দাস প্রমুখ। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: