শোক দিবসে শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বিভিন্ন কর্মসূচী পালিত Desk Desk News প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২২ স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জের শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। সকাল ০৯ টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ৯ টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর মাধ্যমে প্রতিষ্ঠানের দিনের কার্যক্রম শুরু করেন। দিবসটি উপলক্ষে শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণ ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাজী শাহ গোলাম নবী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আনর আলী, অভিভাবক সদস্য আলমগীর মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ প্রমুখ। SHARES গণমাধ্যম বিষয়: