কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

Desk Desk

News

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৪) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা (অনূুর্ধ্ব-১৪) টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। বুধবার (০৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিতত্ব ফাইনালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হোন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ফুটবল দল এবং রানার্সআপ হোন উত্তর রণিখাই ইউনিয়ন ফুটবল দল। খেলায় ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে উত্তর রণিখাই ইউনিয়ন ফুটবল দলকে ৪-৫ গোলে হারিয়ে ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়নশীপ অর্জন করেন। ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পক্ষে প্রতিযোগিতা করেন টুকের বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর রণিখাই ইউনিয়ন ফুটবল দলের পক্ষে প্রতিযোগিতা করেন লামা গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন উত্তর রণিখাই ইউনিয়ন ফুটবল দল। খেলায় ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ফুটবল দলকে ০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নেয় উত্তর রণিখাই ইউনিয়ন ফুটবল দল। উত্তর রণিখাই ইউনিয়ন ফুটবল দলের পক্ষে প্রতিযোগিতা করেন লামাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ফুটবল দলের পক্ষে প্রতিযোগিতা করেন টুকের বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।

কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কাজল রায়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার এবং প্রধান বক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সটাক্টর স্বদেশ চন্দ্র পাল,উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাভ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেলোয়ার মাহমুদ রিপন,যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ,কোষাধ্যক্ষ রাসেল আহমদ,ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এম হাবিবুল্লাহ জাবেদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হানিফ আলী,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম,চুনাপাথর ব্যবসায়ী মিজানুর রহমান,শিক্ষক নেতা নিজাম উদ্দিন,রিপন আহমদ, সাজ্জাদুর রহমান,মাইনুল ইসলাম,ব্যবসায়ী কামাল আহমদ,সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী।

কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

বিজয়ীদের হাতে পুরুষ্কার বিতরণপূর্বে প্রধান বক্তা অখিল চন্দ্র বিস্বাস তার বক্তব্যে বলেন, ‘এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশে আগামী দিনে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হবে। সেই সঙ্গে ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি পাবে। বঙ্গবন্ধুর চেতনায় মাদকমুক্ত বাংলাদেশ গড়ার শপথে এবং একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুস্থ, সবল ও কর্মঠ হিসেবে তরুণ সমাজকে প্রস্তুত করতে এ ধরনের উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করছি। জাতীয় দলের পাইপ লাইনকে সমৃদ্ধ করতে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের ভালো খেলোয়ার হিসেবে গড়ে তুলা হবে।

কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত