কোম্পানীগঞ্জ এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের টেন্ডার বয়কট

Desk Desk

News

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

সিলেট জেলার ন্যায় কোম্পানীগঞ্জ উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ টেন্ডার বয়কট করার আহবান জানিয়েছেন। বাজার দরের সাথে সামঞ্জস্য না রেখে নতুন রেট সিডিউল- ২০২২ প্রণয়ন এবং বর্তমান নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৩০/৯/২০২২ তারিখ পর্যন্ত টেন্ডার বয়কটের আহবান জানিয়েছেন নেত্ববৃন্দ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় এ আহবান জানান তারা। সেই সাথে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে নেতৃবৃন্দ মানববন্ধন করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা এলজিইডি কন্ট্রাকটর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কালা মিয়া বলেছেন, বর্তমানে নির্মাণ সামগ্রীর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু ঠিকাদারী কাজের সামগ্রীর দাম সরকারিভাবে নির্ধারণ করে দেয়া হয়। তার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। একাজে অর্থ বরাদ্দ কমে ঠিকাদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দাম বৃদ্ধি পাওয়ায় পূর্বের কাজ তুলা যাচ্ছে না।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া সহ সকল নেতৃবৃন্দ অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে একমত পোষণ করেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা কন্ট্রাক্টর এসোসিয়েশনের সদস্য ও কোম্পানীগঞ্জ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা হুমায়ুন কবির মছব্বির,সিনিয়র সহসভাপতি সাজ্জাদুর রহমান দুদু,সহসভাপতি আইন উল্লাহ,সহসভাপতি এখলাছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইমরান আহমদ, রাসেল আহমদ, প্রচার সম্পাদক সোহেল রানা,ইউপি সদস্য আজিম উদ্দিন,ইউপি সদস্য জুরাল মিয়া,ইউপি সদস্য জয়নাল মিয়া, কনট্রাকটর তজব আলী, মোশাহিদ আলী, উদ্দিন,রোমান,লিমন,ইলিয়াস, মহিউদ্দিন,আঃমন্নান,সোহাগ,
ইয়াছিন আরাফাত,জয়নুল,রুহেল,
শাহান প্রমুখ।