গোয়াইনঘাটে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি, আনারস তিন: নৌকা এক Desk Desk News প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২ দূর্গেশ সরকার: গোয়াইনঘাট উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ টিতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম এবং ৩ টিতে আওয়ামী লীগের বিদ্রোহীরা জয়ী হয়েছেন। ৪ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে যারা জয়ী হয়েছেন তারা হলেন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রব্বানী সুমন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুভাস চন্দ্র পাল ছানা। পশ্চিম জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুন পারভেজ। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন সতন্ত্র প্রার্থী মুন্সি আব্দুল মুমিন। পূর্ব জাফলং ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম ৭২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হামিদুল হক ভূইয়া বাবুল পেয়েছেন ৪৭৯৩ ভোট। অপর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু পেয়েছেন ১৪৪১ ভোট । মধ্য জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ লোকমান হোসেন ৩৮৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন সতন্ত্র প্রার্থী মোঃ শাইদুর রহমান পেয়েছে ৩৫১৬ ভোট । গোয়াইনঘাট সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা এখনো সিলকো সংবাদের কাছে এসে পৌছায়নি। SHARES নির্বাচনের মাঠ বিষয়: