সিলেট করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বিদেশ ফেরত যুবক হাসপাতালে ভর্তি শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২০ ছবি-প্রতিকি সিলেট প্রতিনিধিঃ-সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুবাই প্রবাসী এক যুবককে হাসপাতালে ভর্তি করেছে। করোনাভাইরাস সন্দেহে ভর্তি যুবকের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার সুতারগ্রামে।তার নাম জাকারিয়া (৩২)। সে হাফিজ আলী হোসেনের পুত্র। বুধবার রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যান স্বজনরা। পরে সেখানে করোনা ভাইরাসের সন্দেহ হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে। তিনি দুবাই থেকে গত ২৯ ফেব্রুয়ারি দেশে এসেছেন।ধারনা করা হচ্ছে সন্দেহজনক ব্যাক্তি দুবাই থেকে করোনা ভাইরাস বহন করে নিয়ে এসেছে।তবে করোনাভাইরাস নাকি অন্য কোন রোগ এ ব্যাপারে ডাক্তাররা এখন পর্যন্ত কোন কিছু প্রকাশ করে নি। SHARES সারাদেশ বিষয়: