ফটো সাংবাদিক ইউসুফ আলীর পিতার মৃত্যুতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শোক Desk Desk News প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩ সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলীর পিতা মো. আব্দুস শুকুর ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার ভোর ৪ টায় শাহী ঈদগাহ বাসায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা বাদ জুম্মা নয়াসড়ক জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ সম্পন্ন হবে। পরে হযরত মানিক পীর রহ. মাজার গোরস্থানে তাকে সমাহিত করা হবে। আব্দুস শুকুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাব। এক শোক বার্তায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহেল রানা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। SHARES প্রচ্ছদ বিষয়: