উপজেলা শহিদ মিনারে কোম্পানীগঞ্জ তাঁতী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

Desk Desk

News

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কোম্পানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কোম্পানীগঞ্জ তাঁতী লীগ নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ তাঁতী লীগ সভাপতি তারিকুল ইসলাম, সহ সভাপতি আল হাদি, হাসান আহমেদ, সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কবির হোসেন সহ উপজেলা যুবলীগ,তাঁতী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে তাঁতী লীগের পক্ষে নেতৃবৃন্দরা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…’ গানের সুর বাজানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে তাঁতী লীগ নেতৃবৃন্দরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।