বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু Desk Desk News প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২০ ষ্টাফ রিপোর্টারঃ- বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত আরও একজন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আরও চারজন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ শনিবার (২১ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সত্তরোর্ধ্ব এই ব্যক্তি বিদেশ ফেরত স্বজনের মাধ্যমে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে নভেল করোনাভাইরাসে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দু’জনে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪। বিডিনিউজ বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত ৮ মার্চ প্রথম বাংলাদেশে তিনজন এ রোগে আক্রান্ত হওয়ার খবর জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। তার ১০ দিন পর ১৮ মার্চ সত্তরোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়ের মাধ্যমে তার দেহে ভাইরাসের সংক্রমণ ঘটেছিল। সেটাই ছিল দেশে প্রথম মৃত্যু। এরপর কয়েক দফায় শুক্রবার নাগাদ দেশে মোট ২০ জন কোভিড-১৯ রোগী ধরা পড়ে। তারা কেউ বিদেশ ফেরত, কেউ তাদের স্বজন। SHARES প্রচ্ছদ বিষয়: