বুড়িচংয়ে লকডাউন না মেনে চলছে নির্মাণ কাজ

Desk Desk

News

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

সিলকো ডেস্ক‌:-করোনা ভাইরাসে প্রার্দুভাবের ফলে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, বন্ধ ঘোষনা করা হয়েছে এবং জনসমাগম,সভা-সমাবেশ নিষেধ করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে সবাইকে চলা চলের জন্য সর্তক করা হচ্ছে। ধর্মীয় উপসনালয়গুলোতে কম মানুষ আসা-যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। হাট-বাজারে খাবারের দোকানা ও ওষুধ দোকান ছাড়া বাকি সব দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে যেন করোনা ভাইরাস মহামারী আকার ধারন করতে না পারে। মানুষকে ঘরের মধ্যে রাখার জন্য স্থানীয় প্রশাসন,পুলিশবাহিনী, সেনাবাহিনী দিন-রাত কাজ করে যাচ্ছে। সেখানে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের জামতলা গ্রামের তোতা মিয়ার ছেলে ডোবাই ফেরত মোঃ আবদুল হান্নান হোমকোয়ারেনটেন না মেনে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বহিরাগত বিভিন্ন গ্রাম ও কুমিল্লা শহর থেকে শ্রমিক এনে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এতে জামতলা গ্রামের সাধারণ জনগণ আতংকের মধ্যে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ২০দিন আগে জামতলা গ্রামের তোতা মিয়ার ছেলে আবদুল হান্নান ডোবাই থেকে বাড়ীতে আসে। সে নিয়ম অনুযায়ী হোমকোয়ারেন্টে না থেকে হাট-বাজারে বেপরোয়া ভাবে চলাচল শুরু করে এবং গদানগর গ্রামের ভাড়াটিয়া কামাল হোসেন মিস্ত্রির মাধ্যমে বহিরাগত শ্রমিক সমাগম করে বিল্ডিংয়ের কাজ করছে। সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভিন্ন অঞ্চলের শ্রমিক দিয়ে গ্রামের মধ্যে বিল্ডিংয়ের নির্মাণ কাজ করার ফলে সাধারণ মানুষের মধ্যে ভয় কাজ করছে।
স্থানীয়দের দাবী সংশ্লিষ্ট প্রশাসন যেন তাদের বিষয়ে একটু নজর দেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে।