ফরিদ উদ্দিন চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ Desk Desk News প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ সিলকো সংবাদ:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫ উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন তার বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ভূয়া আইডি দিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন। এক প্রতিবাদ বার্তায় ফরিদ উদ্দিন বলেন -আমার বিরুদ্ধে news24 নামে ভূয়া একটা ফেসবুক আইডি থেকে মিথ্যাচার করছে। ওই আইডি থেকে আমার একটি ছবির সাথে দূর্ণীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ পত্রের একাংশ পোস্ট করেছে।এই অভিযোগ পত্রে উল্লেখ আছে আমি নাকি বিভিন্ন সময়ে টি আর, কাবিখা থেকে অর্থ আত্মসাৎ করেছি,যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। এবং এটি সম্পূর্ন মিথ্যা একটি অভিযোগপত্র যার সীলমোহরটিও ভূয়া ও জাল।এইরকম একটি মিথ্যা পোস্ট করায় আমার মানক্ষুন্য হয়েছে।তাই উক্ত ফেসবুক আইডির বিরুদ্ধে অদ্য ০৯ এপ্রিল কোম্পানীগঞ্জ থানাতে একটি সাধারণ ডায়েরী করেছে,যার নং ৪৬৫ । এ ব্যাপারে উত্তর রণিখাই ইউনিয়ন বাসির কাছে আমার আকুল আবেদন এইসব মিথ্যাচারে আপনারা বিভ্রান্ত হবেন না।আপনাদের হাতে গড়া ফরিদ উদ্দিন কখনো গরীবের ত্রাণ লুট ও বিভিন্ন উন্নয়নে বরাদ্দ পাওয়া টিআর, কাবিখা লুটের সাথে জরিত হতে পারেনা।আপনাদের ভালবাসায় আমি আজকের ফরিদ উদ্দিন হতে পেরেছি,তাই সারাটি জিবন আপনাদের খেদমতে পাশে থাকতে চাই।আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে নিজ ইউনিয়নের উন্নয়নের পাশা পাশি মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে সারা জিবন লড়াই করে যেতে চাই। বিজ্ঞপ্তি (সি/স-০৯ এপ্রিল-তা/ই) SHARES অপরাধ বিষয়: