এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণদেরকে মানিক মিয়ার শুভেচ্ছা

Desk Desk

News

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জুন ১, ২০২০

সিলকো ডেস্ক:-কোম্পানীগঞ্জ উপজেলা থেকে অংশগ্রহণ করা এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোমলমতি শিক্ষার্থীদের অভিনন্দন ও আগামীর জন্য শুভকামনা জানিয়েছেন আইন সহায়তা কেন্দ্র (আসক) এর উপজেলা শাখা সভাপতি ও কোম্পানীগঞ্জ যুব সংসদের পরামর্শকবোর্ডের সদস্য মানিক মিয়া ময়না।

সোমবার (০১ জনু) এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।

মানিক মিয়া বলেন, প্রতিটি শিক্ষার্থী এক এক জন আগামীর বাংলাদেশ। তোমাদের সামনে অমিত সম্ভাবনার প্রতিটি দিন অপেক্ষা করছে৷ এই সময়ে নতুন প্রজন্মের প্রতিটি সদস্য কে আর্দশ মানুষ এবং প্রকৃত দেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তুলার আহবান রইলো৷

পরিশেষে তিনি এস,এস,সি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

(সি/স-০১ জুন-তা/ই)