কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯ ব্যক্তি-প্রতিষ্টানকে মামলা ও জরিমানা

Desk Desk

News

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

 

স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার থানা বাজার ও টুকের বাজারের ১৯ টি ব্যক্তি ও প্রতিষ্টানের বিরুদ্ধে মামলা এবং ১৩ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়।পাশাপাশি তাদের নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখা, মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সতর্ক করা হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময় শেষেও ব্যবসায় প্রতিষ্টান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি অমান্য ও মাস্ক ব্যাবহার না করার কারনে এই দন্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার উপজেলার থানা বাজার ও টুকের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্য।

অভিযানকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রজিউল্লাহ খাঁন, এসআই মোস্তাক আহমদ, তেলিখাল ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার সুজন সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী আব্দুল মুক্তাদির প্রমুখ।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, সামাজিক দূরত্ব না মানা এবং মাস্ক ব্যবহার না করায় উপজেলার দুটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৩ হাজার ২শ টাকা জরিমানা এবং ১৯ টি মামলা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

(সি/স-১৮ জুন-তা/ই)