ধর্মপাশা উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তারের উদ্যোগে মহিলা আঃ লীগ নেত্রীদের শাড়ি উপহার

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

মোবারক হোসাইন:-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের নেত্রী ইয়াসমিন আক্তারের উদ্যোগে উপজেলার ১০ টি ইউনিয়নের ১০ জন মহিলা আওয়ামীলীগের নেত্রীকে শাড়ি উপহার দিয়েছেন।

শাড়ি বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন নূরী,সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন, মহিলা নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন,আসমা আক্তার,রুবিনা আক্তার,শিল্পি আক্তার,পুস্প আক্তার, মরিয়ম সুলতানা,নমিতা হায়জন,হেলেনা জাহান পপি,সালমা,শেলিনা আক্তার,সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ,সাদ্দাম হোসেন,মোবারক হোসাইন প্রমুখ।

(সি/স-২০ জুলাই-তা/ই)