নবীনগর সাহারপাড় গ্রামের যুব ঐক্য সংঘের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত।

Desk Desk

News

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

মো.ইকবাল হোসেন মুন্নাঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সাহার পাড় গ্রামের যুব ঐক্য সংগঠনের সভাপতি মাওলানা খালিদুজ্জামান চৌধুরীর তত্বাবধানে গ্রামের শতাধিক পরিবারের মাঝে ২৮/০৮/২০ইং রোজ শুক্রবার বিকালে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ করা হয়, এতে রয়েছে বিভিন্ন প্রকারের চারা যেমন, ঔষধি, ফলজ ও বনজ, যা গ্রামের সকল শ্রেণীর মানুষ ভালোবাসার সাথে গ্রহন করেন ও সংগঠনের সকল সদস্যদের কে সমাজ সেবা মূলক কাজের জন্য স্বাগতম জানান ।

এ ছাড়াও সংগঠনের সদস্যরা গ্রামের বিভিন্ন সেবা ও উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করে আসছেন সংগঠন টি আত্মাপ্রকাশের পর থেকেই।

উল্লেখ্য যে এই সংগঠনটি ইতি পূর্বে করোনার পাদোরভাবের কারণে শতাধিক কর্মহীন, চাকরি হীন ও হত-দরিদ্র মানুষের মাঝে একাদিকবার ত্রান সামগ্রী বিতরণ করে আসছেন ।

সংগঠনের সভাপতী মাওলানা খালিদুজ্জামান চৌধুরী ছাড়াও কাজের সাথে সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হুসেন , কোষাধ্যক্ষ কে এম জুনাইদ এছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।

সংগঠনের সভাপতি মাওলানা খালিদুজ্জামান চৌধুরী সকলের নিকট দোয়া চেয়ে বলেন ভবিষ্যতে এরকম আরো সমাজ সেবা মূলক কাজের সাথে জড়িত থাকতে পারেন