সিলেটের ধোপাগুলে মাইক্রোবাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

Desk Desk

News

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

স্টাফ রিপোর্টার:-সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের ধোপাগুল নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৩ জন যাত্রী আহত হয়।আহতদের মুমূর্ষুবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণের জন্যে পাঠানো হয়েছে।রবিবার (৩০ আগস্ট) সকাল ১০ টা ৪০ মিনিটের সময় এই দূর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় দুমরেমুচরে যাওয়া সিএনজি’র বিপরিতে মাইক্রোবাসের সামনে অংশটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

আহতদের একজন বাংলাদেশ মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক ছাড়া অন্যান্যদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত আব্দুল মুতালিবের ছেলে।

এব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি শাহাদাত হোসেন শাহদাত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

(সি/স-৩০ আগস্ট-তা/ই)