শ্রীমঙ্গল চা বাগান থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার Desk Desk News প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০ আসরাফুল ইমরান মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি চা বাগান থেকে স্বাক্ষর দেব (১৭) নামে নিখোঁজ এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা পুলিশ জানায়, রবিবার ভোর সাড় ৫ টার দিকে উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানের ২ নং সেকশনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত কলেজ ছাত্র স্বাক্ষর দেব ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব এর ছেলে। সে শ্রীমঙ্গল সরকারী কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে স্বাক্ষরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এনিয়ে তার পরিবারের পক্ষে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, স্বাক্ষর দেব এর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে মৃত ব্যাক্তির পাশে ফান্টার বোতল ঘুমের ঔষধ পাওয়া গেছে। তিনি বলেন ময়নাতদন্তের পর জানা যাবে এটা আত্মহত্যা নাকি তাকে কেউ হত্যা করেছে। SHARES অপরাধ বিষয়: