মন্ত্রীপরিষদ সচিবের সাথে পাথর ব্যাবসায়ী ঐক্য পরিষদের মত বিনিময়

Desk Desk

News

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

সিলকো ডেস্ক:-শ্রমজীবী মানুষের জীবিকায় এবং জাতীয় ও স্থানীয় অর্থনীতিতে পাথর কোয়ারীর গুরুত্ব তুলে ধরে, পরিবেশ সম্মত উপায়ে পাথর উত্তোলনের জন্য কোয়ারী খুলে দেয়ার অনুরোধ জানিয়েছেন কোয়ারি ও পাথরের সাথে যুক্ত শ্রমিক ও ব্যবসায়ীরা।

রোববার মন্ত্রীপরিষদ সচিব মোঃ কামাল হোসেনের কাছে স্মারকলিপি দিয়ে এ অনুরোধ করেন বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ।

আহবায়ক আব্দুর নূর স্বাক্ষরিত স্মারকলিপি থেকে জানা যায়- ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দি, লোভা, উৎমা এবং শ্রীপুরের দশ লক্ষাধিক লোক জীবিকার জন্য পাথর কোয়ারী ও ব্যবসার সাথে যুক্ত। এছাড়া দেশের হাজার হাজার ট্রাক মালিক-শ্রমিক, স্টোন ক্রাশার মিল মালিক-শ্রমিক, কার্গো, নৌকা মালিক-শ্রমিক জীবিকার জন্য এ পাথরের সাথে সরাসরি যুক্ত। পাথর ব্যবসার সাথে যুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করে এখন সর্বশান্ত।

স্মারকলিপিতে, এ অঞ্চলের পাথর গুণে-মানে এশিয়ার শ্রেষ্ঠ পাথর হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত। দেশি পাথর উৎপাদন বন্ধ রেখে বিদেশ থেকে পাথর আমদানি করায় দেশের অর্থনীতির ক্ষতি সাধিত হচ্ছে বলেও স্মারকলিপিতে দাবি করা হয়।

স্থানীয় সূত্রমতে, চলতি বছরের ফেব্রুয়ারী মাস থেকে কোয়ারী থেকে পাথর উত্তোলন পুরোপুরি বন্ধ আছে।

সূত্র:-দৈনিক জাগ্রত সিলেট।

(সি/স-৩০ আগস্ট-তা/ই)