পাথর উত্তোলনে প্রশাসনিক জটিলতা নিরসনে সিলেটে উপজেলা চেয়ারম্যানদের ঐক্যমত পোষণ

Desk Desk

News

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

সিলকো ডেস্ক:-সিলেটের ১৩ টি উপজেলা পরিষদ চেয়ারম্যানদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৩১ আগস্ট)
সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে
উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও লোভা ছড়া পাথর কোয়ারী খোলার বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদের সভাপতিত্বে বিভিন্ন বিষয়ের আলোচনার ফাঁকে সিলেটের ৪ টি উপজেলার খোলা নিয়ে আলোচনা হয়।

সভায় আলোচ্যসূচীর মধ্যে, সিলেটের বিভিন্ন পাথর কোয়ারী খুলতে বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমস্যা চিহ্নিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী পরিষদ সচিব সমন্বয় ও সংষ্কার বিভাগের সচিব কামাল হোসেনের পরিদর্শন নিয়ে আলোচনা হয়।

সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন চালু করতে সংশ্লিষ্ট সংসদীয় আসনের সংসদ সদস্যদের ডিও লেটার লাগবে মর্মে সচিব কামাল হোসেন জানানোর পরিপ্রেক্ষিতে
জেলার প্রতিটি উপজেলা পরিষদের চেয়ারম্যানরা ডিও লেটার আনার জন্যে ঐকমতে পৌঁছেন

সভায় সিদ্ধান্ত হয় স্ব স্ব আসনের এমপি মহোদয়ের কাছে গিয়ে ডিও লেটার দেওয়ার জন্যে সর্বাত্মক চেষ্টা করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমদ প্রতিবেদককে বলেন,সিলেটের ৪ টি উপজেলার কোয়ারী সহ বিভাগের কয়েকটি উপজেলার পাথর কোয়ারীগুলো দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে।ফলে এতদঞ্চলের পাথরকোয়ারীর সাথে সংশ্লিষ্ট শ্রমিক,ব্যবসায়ী ইমারত নির্মাণ কোম্পানীসহ পাথর পরিবহন সেক্টরে ধ্বংস নেমেছে। সিলেটের অর্থনৈতিক ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে।সিলেটের পাথর কোয়ারীগুলো খুলে দিয়ে অর্থনৈতিক অচলাবস্থা নিরসনের দাবীতে শ্রিগ্রই স্ব স্ব সংসদীয় আসনের এমপি মহোদয়গনের সাথে সাক্ষাৎ করার জন্যে আজকের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন,কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমদ,গোয়াইনঘাট উপজেলা পরিষদের ফারুক আহমদ, জৈন্তা উপজেলা পরিষদের কামাল উদ্দিন,কানাইঘাট
উপজেলা পরিষদের মুমিন চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা পরিষদের পল্লব, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ বালাগঞ্জ উপজেলা পরিষদের মফুর আলী প্রমুখ।

(সি/স-৩১ আগস্ট-তা/ই)