বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের ইন্তেকাল

Desk Desk

News

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

স্টাফ রিপোর্টার:-বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-পরিচালক ও নোয়াপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের মোতাওয়াল্লিহ বীর মুক্তিযোদ্ধা আবু তাহের

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় আখালিয়া নোয়াপাড়াস্থ নিজ বাসভবনে
ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

মরহুমের ১ম জানাজার নামাজ আগামিকাল শুক্রবার সকাল ৮ টার সময় গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের সাচনায় অনুষ্টিত হবে এবং ২য় জানাজা নামাজ বাদ জুমা আখালিয়া নবাবি মসজিদের সামনে সম্পন্ন শেষে নিকটস্থ কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের মেয়ে জামাতা এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি (২) এর সহ সভাপতি এবং কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎয়ের ডাইরেক্টর মুর্শেদ আলম বলেন,আমার শশুর একজন সৎ এবং দেশপ্রেমীক মানুষ ছিলেন।মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ শেষে দেশ গড়ার কাজে বঙ্গবন্ধু নির্দেশে বাংলাদেশ ব্যাংকের চাকুরীতে যোগদান করেন।দেশবাসীর কাছে আমার শুশুরের জন্যে দোয়া কামনা করি।

(সি/স-০৩ সেপ্টেম্বর-তা/ই)