“মাদকমুক্ত নবীনগর চাই” রসুল্লাবাদ ইউনিয়ন শাখা কমিটি গঠন, সভাপতি আক্তার সম্পাদক সুমন

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

মো ইকবাল হোসেন মুন্না:-চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত নবীনগর চাই, রসুল্লাবাদ ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন রসুল্লাবাদ ইউনিযন পরিষদের মিলানায়তনে গতকাল ১০ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার বিকালে অনুষ্ঠতি হয়ছে।

এসময় উপজেলা সংগঠনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌফিকুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ মাস্টারের সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা মাদকমুক্ত সংগঠনের সভাপতি আবু কাওসার,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য অধ্যাপক নুরনাহার বেগম। মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সহ-সভাপতি জালাল উদ্দিন, ওবায়দুর রহমান বাদল, ১নং সদস্য এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,সাংগঠনিক সম্পাদক ওয়াসিম, সাইফুল ইসলাম, সহ তথ্য প্রযুক্তি সম্পাদক শরিফ উদ্দিন , সাংবাদিক আবুল হাসান জাহিদ অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু প্রমুখ।

আলোচনা শেষে আক্তার হোসাইন মাস্টারকে সভাপতি ও সুমনূর রহমান সুমনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

(সি/স-১১ সেপ্টেম্বর-তা/ই)