কোম্পানীগঞ্জে ক্যারাম খেলাকে কেন্দ্র করে যুবকের উপর ছুড়িকাঘাত

Desk Desk

News

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে ক্যারামবোর্ড খেলাকে কেন্দ্র করে এক যুবককে প্রতিপক্ষ খেলোয়ারেরা ছুড়ি দিয়ে আক্রমণ করে ঘোরতর আহত করে। আহত যুবকের নাম আখলিছ মিয়া।সে উপজেলার বাঘারপাড় গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র।

সূত্রে জানা যায়,শনিবার রাত ৯ টা ৩০ মিনিটের সময় উপজেলার বাঘারপার গ্রামের একটি দোকানে ক্যরামবোর্ড খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ জুয়েল,শাহেদ,গনি,জাকির ও খালেক কর্তৃক ছুড়ি দিয়ে হামলা করে আখলিছ মিয়াকে ঘোরতর জখম করেন।ছুড়ির আঘাতে আখলিছ মিয়ার পেটে ও পিঠে ঘোরতর জখম হয়।জখমি যুবক বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেষ খবর পাওয়ার আগ পর্যন্ত আহত যুবকের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে।

(সি/স-১০ অক্টোবর-তা/ই)