আকবরকে পালাতে সাহায্যকারী এসআই হাসানকে বহিস্কার Desk Desk News প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০ স্টাফ রিপোর্টার:- সিলেট মেট্রোতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের নিহতের ঘটনায় এসআই হাসান উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। এসআই আকবরকে পালাতে সহায়তা ও সিসি ক্যামেরার ফুটেজ (আলামত) নষ্ট করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বরখাস্তের পর এসএমপির পুলিশ হেফাজতে নেয়া হয়েছে হাসানকে।এই নিয়ে ৫ জন পুলিশ সদস্যকে কঠোর নজরদারীতে রাখা হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি-উত্তর) আজবাহার আলী শেখ তাকে বরখাস্ত করেন। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আসরাফ উল্লা তাহের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে টাকার জন্য অমানবিক নির্যাতন করা হয় নগরীর নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হানকে (৩৩)। ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় রবিবার রাতে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। (সি/স-২১ অক্টোবর-তা/ই) SHARES অপরাধ বিষয়: