ধলাই নদীতে চিপ ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান Desk Desk News প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০ স্টাফ রিপোর্টার:- সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদী থেকে চিপ ও সিঙ্গেল পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন টাস্কফোর্স পরিচালতি করে। আজ ২৮ অক্টোবর ধলাই ব্রীজের উত্তর পূর্ব পাশে বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত পুলিশ বিজিবিসহ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধভাবে চিপ ও পাথর উত্তোলনে ব্যবহৃত ১০ টি শ্যালো মেশিন, ৫ টি নৌকা, ১৭ টি ট্রাক্টর, ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য অভিযান শেষে বলেন,অবৈধভাবে চিপ ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। (সি/স-২৮ অক্টোবর-তা/ই) SHARES অপরাধ বিষয়: