ফ্রান্সে বিশ্বনবী সাঃ এর ব্যঙ্গ চিত্র করে অবমাননার প্রতিবাদে গাবী ও পার্শ্ববর্তী এলাকার জনতার বিক্ষোভ মিছিল Desk Desk News প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০ মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:-ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী সাঃ এর ব্যঙ্গ চিত্র করে অবমাননার প্রতিবাদে সোমবার বেলা ১০ টার দিকে গাবী ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজি, মাদ্রাসার শিক্ষক ইমামদের নেত্রীত্বে প্রায় সহস্রাধিক মুসলমান খন্ড খন্ড মিছিল নিয়ে গাবী হিফজুল কোরআন আশরাফিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হন পরে গাবী গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সহ মিছিলটি বাদশাগঞ্জ বাজারে যায় সেখান থেকে ফিরে আবার গাবী হিফজুল কোরআন আশরাফিয়া মাদ্রাসায় সমবেত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাবী হিফজুল কোরআন আশরাফিয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ আবুল বাশার এর সভাপতিত্বে ও নিজ গাবী পুর্ব পাড়া জামে মসজিদ এর ইমাম আব্দুল্লাহ আল মুজাহিদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাদশাগঞ্জ ইসলামিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা আমিনুল ইসলাম,মোহনগঞ্জ জামিয়া কাসিমিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা মাহমুদুল হাসান, বন গাবী বায়তুল আমান জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা হাসান মাহমুদ উসমানী,বাদশাগঞ্জ বাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন,মাওলানা ফয়সাল আমীন জিহাদি,ক্বারী মোহাম্মদ শহিদুল্লাহ, মুফতি জিয়াউল হক, হাফেজ মোহাম্মদ নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হোসেন শাহ,এবিএম ওলিউর রহমান প্রমুখ। বক্তারা বলেন, বিশ্বের বুকে মুসলিম উম্মাহর মনোবলকে ভেঙে দিতেই যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা ইসলামের উপর বারবার আক্রমণ করেছে। বিশ্বনবীর ব্যঙ্গ চিত্র প্রকাশ তারই ঘৃণ্য অপপ্রয়াসের অংশ। ফ্রান্স সরকার মানুষের বিশ্বাসের অনুভুতির জায়গটিকে ক্ষতবিক্ষত করছে। তাই তারা ফ্রান্সের সকল পন্য বয়কট কারার আহবান জানান সকল মুসলিম জনতাকে। পরিশেষে বন গাবী ঈদগাহ মাঠের ইমাম ক্বারী নুরুল আমীন এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। (সি/স-০২ নভেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: