সালুটিকর স্টপিজের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে বর্ণিতে চালকদের সভা

Desk Desk

News

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

নোমান আহমেদ, স্টাফ রিপোর্টার(সিলেট) কোম্পানীগঞ্জ:- সিলেট আম্বরখানা শাখার সালুটিকর স্টপিজ চট্র-৭০৭ এর দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি গ্রামবাসীর চালকদের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে ।

বুধবার (১১ নভেম্বর) রাত ৯ ঘটিকার সময় বর্ণি মাদ্রাসা মাঠে বর্ণি গ্রামের সিএনজি চালকরা এ সভার আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজী আব্দুল খালেক। রোমান আহমেদ এবং নুরুল আমীনের যৌথ পরিচালনায় সভার সকল কার্যক্রম সম্পন্ন করা হয়।

সিএনজি চালকদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,আগামী স্টপিজের দ্বি-বার্ষিক নির্বাচনের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ লাহিন আহমেদ(বহর)। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ও বক্তব্য রাখেন আগামী স্টপিজ নির্বাচনের সহ-সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সমসুদ্দিন (মিত্রিমহল),সভাপতি প্রার্থী গিয়াসউদ্দিন(আঙ্গারজুর) লতিফ মিয়া(করগাঁও),সাধারণ সম্পাদক প্রার্থী জাকির মিয়া (বহর),আজাদ(সুন্ডগাঁও),মতিউর রহমান(নোয়াগাঁও),সহ-সভাপতি প্রার্থী আউয়াল (দলইরগাঁও),মঞ্জুর মিয়া(আঙ্গারজুর),সালাম (বহর),সহ সম্পাদক প্রার্থী আনছার মিয়া (মিত্রিমহল), সদস্য প্রার্থী মানিক মিয়া(আঙ্গারজুর),জুয়েল (বহর),রুবেল(রানীগঞ্জ)।

সভায় প্রত্যেক অতিথিই নিজ বক্তব্যে উল্লেখ করেন সম্ভাব্য আগামী ২৩ নভেম্বরে তাদের স্টপিজের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সব চালক যেনো তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোট কেন্দ্রে যায়। প্রত্যেক প্রার্থী উপস্থিত সকলের দোয়া চেয়েছেন এবং যোগ্য ব্যক্তিকে যেন তাদের পবিত্র আমানতটা দেয় সেই আবদার ও করে যান।
সভার সমাপনী বক্তব্যে আব্দুল খালেক বলেন আমাদের গ্রামের সকল চালকদের উদ্দেশ্যে আমি বলছি যে যাকেই ভোট দিবেন যাচাই বাচাই করে সৎ ও যোগ্য ব্যক্তকে ভোট দিবেন।তিনি আরো বলেন যে নেতা সাধারণ শ্রমিকের দুঃখ বুঝে তাকে যেন্ তোমরা নির্বাচিত করো, এ আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনার সভার সমাপ্তি ঘোষণা করা হলো।

(সি/স-১২ নভেম্বর-তা/ই)