খাদ্যে ভেজালের অভিযোগে সিলেটের পানসি ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

Desk Desk

News

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক:-পঁচা, বাসি গ্রিল ও কেমিক্যাল, বিষাক্ত রঙ মেশানো এবং অপরিছন্ন পরিবেশের খাবার তৈরি ও পরিবেশনের কারণে নগরীর জিন্দাবাজারাস্থ পানসি ও পাঁচাভাই রেস্টুরেন্টকে সাড়ে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাব-৯ এর নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান।

অভিযান শেষে নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, সিলেটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযানে পরিচালনা করা হচ্ছে।

(সি/স-০৭ ডিসেম্বর-তা/ই)