উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই:শাখাওয়াত হোসেন

Desk Desk

News

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

সিলকো ডেস্ক:-বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে কে বিজয়ী করতে ব্যক্তি স্বার্থ ভুলে যেতে হবে। মনে রাখতে হবে বিভেদ ভুলে আমরা যতবার ঐক্যবদ্ধ হয়েছি, ততবারই আমারা বিজয়ী হয়েছি। কাজেই আপামর জনগণের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত উন্নয়ন তুলে ধরুন। এই মুহূর্তে প্রত্যকের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মনে রাখতে হবে উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর ও ছাতক পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নৌকা মার্কার সমর্থনে পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

(সি/স-১৬ জানুয়ারী-তা/ই)