কোম্পানীগঞ্জে প্রভাবশালীর দখলে শতাধিক পরিবারের রাস্তার প্রবেশ মুখ: চলাচলে বাধা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১ তারিকুল ইসলামঃ-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের পশ্চিম পাড়ার অর্ধশত বছরের পুরাতন সরকারী রাস্তা দখল করে পাকা ভবন ও বাউন্ডারি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।বুড়দেও পশ্চিম পাড়ার ওয়াতির আলীর পুত্র কালা মিয়া কর্তৃক শতাধিক পরিবারের একমাত্র রাস্তাটির প্রবেশ মুখে বাউন্ডারি ও ভবন নির্মাণ করে।এতে করে জনবিচ্ছিন্ন হয়ে পরে শতাধিক পরিবার।অত্র পাড়ার অর্ধ শত স্কুল শিক্ষার্থীদের বিদ্যাপীঠে আসা যাওয়ায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।অসুস্থ রোগী ও মৃত মানুষের লাশ দাফনের ক্ষেত্রে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় স্থানীয় ভুক্তভোগীদের মধ্যে চরমক্ষোভ বিরাজ করছে। উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের বুড়দেও পশ্চিম পাড়ার এই এলাকায় শতাধিক পরিবার স্বাধিনতার পূর্ববর্তি সময় থেকে বসবাস করে আসছে।গ্রামটির দুই ধারে পিয়াইন নদী ও সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের অবস্থান।মহাসড়কের নিকটবর্তী হওয়ায় পাড়ার এই জমিটি মূল্যবান হওয়ায় ভূমিখেকু কালা মিয়া গংয়ের নজরে পরে। কালা মিয়া ও তার ৪ ভাই সহ স্থানীয় কয়েকজন জোরপূর্বক রাস্তা দখল করে পাকা ভবন ও বাউন্ডারি নির্মাণ করে যাচ্ছে। অত্র গ্রামের এই অংশটি সরকারী খাসভূক্ত হওয়ায় নিরীহ ও অসচ্ছল পরিবারের সদস্যরা দীরঘদিন ধরে ছোট ছোট ঘর নির্মাণ করে বসবাস করে আসছে।পরবর্তিতে স্থানীয় অসহায় ও ভূমিহীন পরিবারদের মাঝে কিছু খাস জমি সরকার কর্তৃক বন্দোবস্ত দেওয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়,অভিযুক্ত কালা মিয়া তার নিজস্ব শ্রমিক দিয়ে রাস্তার প্রবেশ মুখে বাউন্ডারি দিচ্ছে। উপজেলা এসিল্যান্ড কার্যালয় থেকে মাত্র ৬/৭ শত মিটার দুরে অবস্থিত রাস্তার প্রবেশ মুখ বন্ধ করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। স্থানীয় আমীর আলী জানান,আমরা এখানে বসবাস করে আসছি প্রায় ৫০/৬০ বছর যাবত।এই গ্রামের অধিকাংশ মানুষ হত দরিদ্র ও শ্রমিক। নিরিহ প্রকৃতির হওয়ায় স্থানীয় প্রতাপশালী কালা মিয়া ও তার ভাইয়েরা জোর পূর্বক রাস্তার প্রবেশমুখে ঘর ও বাউন্ডারি নির্মাণ করে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা এসিল্যান্ড বরাবর একটি অভিযোগ দিয়েছি। ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ডের মেম্বার কামরুজ্জামান বলেন,যদি সরকারী রাস্তার মধ্যে কেউ ঘর নির্মাণ করে থাকে তবে তা উচ্ছেদ করা হোক।প্রশাসনের কাছে অনুরোধ শিগ্রই অপদাখিল কারীদের উচ্ছেদ করে রাস্তা উদ্ধার ও জন সাধারণের চলাচলের জন্যে অনুরোধ করছি। এ বিষয়ে ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন বলেন,এই রাস্তাটি সম্পূর্ণ সরকারী। ইতিপূর্বে সরকারী বরাদ্দে উক্ত রাস্তাটির উন্নয়ন মূলক কাজ হয়েছে।রাস্তার প্রবেশমুখে যারা ঘর ও বাউন্ডারি নির্মাণ করেছে তাদেরকে উচ্ছেদ করার জন্যে উপজেলা প্রশাসনকে অনুরোধ করছি। (সি/স-২২ ফেব্রুয়ারি-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: