ভোলাগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত এক,খুনি পলাতক

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাত হয়ে ইন্তাজ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ভোলাগঞ্জ গুচ্চগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইন্তাজ আলী গুচ্ছগ্রামের মৃত্যু ইউনুস আলীর ছেলে।তিনি পাঁচ সন্তানের জনক।

স্থানীয় সুত্রে জানা যায়, স্বামী স্ত্রী’র পারিবারিক সমস্যা নিরসনের উদ্দেশ্যে স্থানীয় মুরব্বিদের সালিশ বিচার শেষে ইন্তাজ আলী তার বাসায় ফিরছিলেন।পথিমধ্যে আরজ আলী নামের ব্যাপরোয়া এক যুবক তাকে তলপেটে,পীঠ ও উরুতে ছুড়িকাঘাত করে। আহত ইন্তাজ আলীকে তাৎক্ষণিক ভাবে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

ঘটনার পর থেকে খুনি আরজ আলী পলাতক রয়েছে।সে একই গ্রামের কেরামত আলীর পুত্র।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে আসামী শনাক্তের সাঁড়াশি অভিযান চলছে। নিহতের লাশের কোম্পানীগঞ্জ হাসপাতালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের প্রেরণ করা হবে।

ঘটনার পর খবর পেয়ে গোয়াইনঘাট সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস সিংহ,কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত মুজিবুর রহমান চৌধুরী সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন ।

এব্যাপারে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস সিংহ বলেন,আসামীকে ধরার জন্যে ইতোমধ্যে আমাদের ফোর্স মাঠে রয়েছে।খুব দ্রুত তাকে গ্রেফতার করা হবে।

(সি/স-২৭ ফেব্রুয়ারি-তা/ই)