নিরাপত্তার চাঁদরে কোম্পানীগঞ্জ থানা: বসানো হয়েছে এলএমজি

Desk Desk

News

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২১

সিলকো ডেস্ক:-সিলেটের কোম্পানীগঞ্জ থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ স্থাপন করা হয়েছে ভা‌রি অ‌স্ত্রে সজ্জিত নিরাপত্তা চৌকি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল থেকেই তল্লাশির মধ্যে দিয়ে থানায় প্রবেশ করতে হচ্ছে। একইসঙ্গে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক কেএম নজরুল জাহান কাজল।

বৃহস্পতিবার বিকাল থেকেই কোম্পানীগঞ্জ থানায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে থানায় লাইট মেশিন গান (এলএমজি) বসিয়ে  সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। চৌকিতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। ঝুঁকি বিবেচনা করে থানা ফটকের ছাদে এ চৌকি বসানো হয়েছে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক কেএম নজরুল বলেন, ‘সম্প্রতি সারা দেশে বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত হয়েছে। এ কারণে পুলিশ হেডকোয়ার্টার থেকে থানা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের নিজের নিরাপত্তা ও মানুষের জালমাল হেফাজত করতে এবং যে কোনো সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ করতেই থানায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

(সি/স-১০ এপ্রিল-তা/ই)