এতিমদের সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ইফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মে ৭, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার মুরাদ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার (৭ মে) কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার মুরাদ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হল রুমে অর্ধ শতাধিক শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি এড. ইসরাফিল আলী, মাসুদ রানা, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক, সদস্য মীর আল মমিন, কবির হোসেন, সোহরাব আহমদ, কবির আহমদ, জাহিদ আহমদসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি শের তারিকুল ইসলাম, মুরাদ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম আব্দুর রাজ্জাক সিদ্দিকী, শিক্ষা সচিব হাফেজ মাওলানা শামীমুল হাসান, আমিনুল ইসলাম, রাজিব আহমদ প্রমুখ। (সি/স-০৭ মে-তা/ই) Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: