বঙ্গবন্ধু মহাসড়কে প্রাণ গেলো যুবকের

Desk Desk

News

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১

সিলেটের কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে পিকআপ-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে সোহেল (২০) নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮ টা ৩০ মিনিটের সময় উপজেলার ইসলামপুরস্থ লাল মঞ্জিল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের হেলাল মিস্ত্রির ছেলে।

ঘটনার পর পরই পিকআপ চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।লাশ উদ্ধার করে সূরুতহাল রিপোর্টের প্রস্ততি চলছে।

(সি/স-৩০ জুন-তা/ই)