কোম্পানীগঞ্জে ২০৪ বোতল মদ ও বিয়ারসহ ৩ জন গ্রেফতার Desk Desk News প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-কোম্পানীগঞ্জের বতুমারা আখাইকুড়ি প্রকাশিত জিয়াকুড়ি হাওড় থেকে ১৮০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ এবং ২৪ ক্যান বিয়ার উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেন পুলিশের একটি বিশেষ টিম। সোমবার ০৫ জুলাই দুপুর সোয়া ২টার সময় মাদকের চালান অন্যত্র নিয়ে যাওয়ার প্রাক্কালে কোম্পানীগঞ্জ থানার এসআই অনিক বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালানো।এ সময় মাদক নিয়ে পালানোকালে আসামীসহ মাদকগুলো উদ্ধারকরেন।গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন একই উপজেলার বতুমারা গ্রামের আঃ মন্নানের পুত্র মোঃ মহরম আলী(২৫), মৃত ফরিদ মিয়ার পুত্র মোঃ আঃ ছালাম(৩০), ও বতুমারা নোয়াগাও গ্রামের সমছু উদ্দিন মিয়ার পুত্র কমর উদ্দিন(২৯)।অভিযানকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার এএসআই মদরিছ আলী ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল। এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, কোম্পানীগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদকের ছড়াছড়ি বন্ধে থানা পুলিশ কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজকে ২০৪ বোতল মাদক সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। (সি/স-০৫ জুলাই-তা/ই) SHARES অপরাধ বিষয়: