কোম্পানীগঞ্জে বিভিন্ন কর্মসূচীতে জাতীয় শোক দিবস পালিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-আজ শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। ইতিহাসের কলঙ্কিত কালো দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল এ কলঙ্কিত অধ্যায়। ৪৬ বছর আজকের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালিত হয়েছে। রবিবার সকাল ৯ টায় সরকারি বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে অর্ধনর্মিত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শোক দিবসের কার্যক্রম শুরু করা হয়। এ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানান কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, শোক সভা, কোরআনখানি,বৃক্ষরোপণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকাল ৯ টার সময় উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাসের চৌধুরী মূসা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। এরপর একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামিম আহমদ শামিম ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল, ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন,২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আমজদ,সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস ও ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, শফি উদ্দিন রেনু ও আবুল হোসেন মোল্লা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি মাসুক রানা, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক, কার্যকরী সদস্য কবির আহমদ, সাধারণ সদস্য কবির হোসেন, কাঠালবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কামাল হোসেন,উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন,যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাংবাদিক তারিকুল ইসলাম,ছাত্রলীগ নেতা ইসফার ইসলাম রাফাত ও শাহ আলম স্বাধীন সহ উপজেলা /ইউনিয়ন আওয়ামীলীগ এবং আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে ৩টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি) এর নিজস্ব অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অক্সিজেন সিলিন্ডার গুলো উপহার দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. শর্মিতা আচার্যের হাতে আনুষ্টানিক ভাবে অক্সিজেন সিলিন্ডার গুলো তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন বিষয়ক আলোচনা ও ১৫ আগস্টে নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে অনুষ্টিত্বব্য দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামিম আহমদ শামিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাসের চৌধুরী মূসা। বঙ্গবন্ধুর রাজনৈতিক ও সংগ্রামী জীবনের আলোকে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সহ-সভাপতি হুমায়ন কবির মুছাব্বির, সাধারন সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস ও ইয়াকুব আলী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শরিফুল হক ও সাংবাদিক সোহরাব আহমদ প্রমুখ। এরপর “হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” শিরোনামে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে বই উপহার দেওয়া হয়। এছাড়াও উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা এবং মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে সকাল ১১ টায় অনুষ্টিতব্য দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়ার সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ শামিম। অনুষ্টানে উপজেলা আওয়ামীলীগ সহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। (সি/স-১৫ আগস্ট-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: