শোক দিবসে পূর্ব ইসলামপুর ইউ/পি আ’লীগের আলোচনা সভা ও দো’য়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

 

নিজস্ব প্রতিবেদক:-হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে,পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে,স্থানীয় আদর্শগ্রাম মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার(১৫ আগষ্ট ২০২১) পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুল্লুক হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মতিউর রহমান ও দপ্তর সম্পাদক আব্দুল আলীমের যৌথ পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আমজদ ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাদুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাজী ইলিয়াছুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আলা উদ্দীন, সদস্য বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম,আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস.এম.নাজিম উদ্দীন,বীর মুক্তিযোদ্ধা আম্বই মিয়া, উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার ফয়জুর রহমান,কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ন-আহবায়ক আব্দুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম জয়,পূর্ব
ইসলামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল বশির,দক্ষিণ রনিখাই ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শাহ-আলম স্বাধীন।

এছাড়াও উপস্থিত ছিলেন,পূর্ব ইসলামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি তেরা মিয়া।ছাত্রলীগ নেতা সেলিম আহমদ,সবুজ শর্মা,পূর্ব ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাওন আহমেদ প্রমুখ।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ হাসানুজ্জামান, আব্দুল হান্নান, আব্দুল জব্বার প্রমুখ।

(সি/স-১৫ আগস্ট-তা/ই)