শোক দিবসে কোম্পানীগঞ্জে বৃক্ষ রোপন ও বিতরণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২১ সিলকো ডেস্ক:-জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউপির উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। রোববার বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদের প্রবেশদ্বারে ফাঁকা জায়গায় একটি গাছের চারা রোপণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন। এর পূর্বে দুপুর ২ টা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সচিব নাসির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাড়ুয়া বটেরতল মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল হক, ইউপি সদস্য কামরুজ্জামান, মো. বিল্লাল মিয়া, আলী হোসেন, মো. মুজিবুর রহমান, আজির উদ্দিন তালুকদার, সংরক্ষিত মহিলা সদস্যা রহিমা বেগম, নুরুন নাহার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনাম মিয়া, সিরাজ মিয়া, মাওলানা রহমত উল্লাহ মাস্টার, ডা. লিয়াকত আলী, অফিস সহকারী সিরাজুল ইসলাম, উদ্যোক্তা সোহেল আহমদ, দফাদার ফারুক আহমদ ফালু, ইউপি জামে মসজিদের ইমাম হাফেজ জুবায়ের আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা জারু মিয়া প্রমুখ। সভা শেষে ১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। (সি/স-১৬ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: