জাতীয় শোক দিবসে দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের দোয়া মাহফিল সম্পন্ন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২১ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দক্ষিণ রনিখাই পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট বিকাল ৪ টার সময় দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মিলাদ মাহফিল দোয়া, কোরআনখানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদ পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকনের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজমুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এখলাছ আলী। বক্তব্য রাখেন দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা এম এ হান্নান, দক্ষিণ রনিখাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান সোহেল আহমদ। সভায় বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, আরো বক্তব্য রাখেন । (সি/স-১৬ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: