ধলাই নদীতে বালু উত্তোলনকালে চাঁদাবাজের হামলায় যুবক নিহত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে বালু উত্তোলনের সময় চাঁদাবাজদের হামলায় আসাদুজ্জামান (২০) নামের এক কলেজ পড়–য়া যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। বুধবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জানা যায়, নিহত যুবক শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবসর সময়ে বিভিন্ন ব্যাবসায়ের সাথে যুক্ত ছিল। ঘটনার দিন গত ১৬ আগস্ট (সোমবার) সকাল ১০ টায় উপজেলার ধলাই নদীর ঢালারমুখ নামক স্থান থেকে বালু উত্তোলনের সময় জায়গার মালিক দাবী করে মানিক মিয়া সহ কয়েক জন নামে চাঁদাবাজ চাঁদার টাকা চাইলে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি শুরো হয়। এক পর্যায়ে মানিক মিয়ার লোকজন বালু ব্যবসায়ী আসাদুজ্জামান ও শহিদুউল্লাহ নামের দুই সহোদরকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। হামলায় গুরুতর আহতবস্থায় আসাদুজ্জামানকে প্রথমে কোম্পানীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে আহতের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুইদিন চিকিৎসাধীন থাকার পরে ১৮ আগস্ট বুধবার ভোরে তার মৃত্যু হয়। নিহতের পিতা কফিল উদ্দিন জানান, আমার ছেলে বালু ব্যবসায়ের পাশাপাশি কলেজে লেখাপড়া করতো। বালু উত্তোলনের সময় চাঁদাবাজদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় আমার ছেলেকে তারা পিটিয়ে মেরে ফেলেছে।আমি খুনিদের ফাসি চাই। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, ঘটনার পরপরই পুলিশ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহতের পিতা কফিল উদ্দিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। (সি/স ১৮আগস্ট-তা/ই) SHARES অপরাধ বিষয়: