কোম্পানীগঞ্জে আন্তজেলা ট্রাক্টর চোর আটক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ থেকে চোরাইকৃত ট্রাক্টর সহ শাহিন মিয়া নামের এক চোরকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার পুটিয়া গ্রামের আবুল কালামের পুত্র। গতকাল শনিবার বেলা দেড়টার সময় উপজেলার লাছুখাল এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে করা করে থানার এসআই আজিজুর রহমান। এর আগে গত ২ সেপ্টেম্বর রাত ১১টায় কোম্পানীগঞ্জ থানাধীন লাছুখাল গ্রামে মুক্তিযোদ্ধা ভবনের সম্মুখস্থ দক্ষিন পাশের খালি জায়গা থেকে লাছুখাল গ্রামের জামাল হোসেনের একটি মাহিন্দ্র ট্রাক্টর গাড়ি রাখেন। ভোর বেলা জানতে পারেন তাহার ট্রাক্টর গাড়িটি অজ্ঞাতনামা চোরেরা চুরি করে। এই ঘটনায় জামাল হোসেন বাদী হয়ে মামলা করে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, চোলাইকৃত ট্রাক্টর সহ এক চোরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। (সি/স-০৪ সেপ্টেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: